নওয়াপাড়ায় রিয়াজ মটরস্’র শাখা উদ্বোধন

নওয়াপাড়ায় রিয়াজ মটরস্’র শাখা উদ্বোধন

 

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগরের ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল মার্কেটে দক্ষিন বঙ্গের সর্ববৃহত টায়ারের দোকান রিয়াজ মটরস্’র শাখা উদ্বোধন করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর (শনিবার) সকালে শাখার অফিস উদ্বোধন করেন এ্যপোলো টায়ারের কান্ট্রি ম্যানেজার শান্তনু দত্ত। এসময় তিনি বলেন, রিয়াজ মটরস্’র টায়ারের সুনাম দক্ষিণ বঙ্গসহ সারা বাংলাদেশে রয়েছে। পরে এক আলোচনা সভায় যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক এ টি এম আনোয়ারুল ইসলাম (বাচ্চু) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন রিয়াজ মটরস্ এর সত্বাধিকারী জামাল উদ্দিন শেখ, রিয়াজ মটরস’র পরিচালক রিয়াজ শেখ, জেনারেল ম্যানেজার ইফাদ মটরস, ময়ীদুর রহমান তানভীর, এ্যাপোলো বাংলাদেশ’র সেলস্ ম্যানেজার আরিফুল করিম, খুলনা বিভাগীয় এ্যাসিটেন্ট ম্যানেজার এস এম শাহীনুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *