//এম মুরশীদ আলী//
“মেয়ে আমার অহংকার, ১৮’র আগে বিয়ে নয় এই আমার অঙ্গীকার” এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির পল্লীসমাজের আয়োজনে পল্লীসমাজের সদস্য ও কমিউনিটির জনগণের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধে পল্লীসমাজ সদস্যদের সক্রিয় অবস্থান তৈরী, জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং উদ্বুদ্ধকরণে মিলন মেলা রূপসার নৈহাটী ইউনিয়ন সামন্তসেনা গ্রামের পশ্চিমপাড়ায় গত ২০ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়।
মিলন মেলায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খনম, সাংবাদিক এম মুরশীদ আলী, অফিস সহায়ক আজমল প্রমূখ।
এ সময় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা বিষদ আলোচনায় বলেন, ব্র্যাক প্রতি রবিবার পারিবারিক বিষয়ে আইনি সহয়তা প্রদান করে। কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা হয়। এখানে মেয়েদের ১৮’র আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং ছেলেদের ২১ আগে বিয়ে করানো যাবেনা। তাছাড়া কিশোরী ও মা দের সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করে থাকেন। এভাবে রূপসার মানুষকে সচেতন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে রূপসা ব্র্যাক।
মিলন মেলায় বিনোদনমূলক বিভিন্ন ইভেন্ট/কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

