খুলনার রূপসা বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার রূপসা বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অফিস আয়োজনে রূপসা ব্র্যাকের সহযোগীতায় সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় আলোচন সভা, গত ২৩ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

সভায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, রূপসা থানার ওসি সরদার মোশারফ্ফ হোসেন, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এ সময় রূপসার বিভিন্ন পরিস্থিতি ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ের উপর কথা বলেন, আইচগাতী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্জ্ব ইসহাক সরদার, নৈহাটী ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মেতালেব হোসেন, জেলা যুবলীগের সহ সভাপতি মো. আজিজুল হক কাজল, এসএম হাবিব, ইউপি সদস্য রিনা পারভিন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খনম, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, পল্লিবিদ্যুৎ কর্মকর্তা আব্দুল হালিম, তথ্য আপা দীলশান আরা, সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত, আনসার-ভিডিপি সহকারি কর্মকর্তা বিপুল গাজী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ প্রতিরোধ সমন্বয় সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা আলোচনা সভায় বলেন, ব্র্যাক প্রতি রবিবার পারিবারিক বিষয়ে আইনি সহয়তা প্রদান করে। এছাড়া রূপসা উপজেলায় মোট ১০টি পল্লীসমাজ গঠন করা হয়েছে। প্রতিটি পল্লীসমাজে ৩টি দল গঠনের মধ্যে (নারী দল, পুরুষ দল, কিশোর-কিশোরী দল)। তাদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা হয়।

এখানে মেয়েদের ১৮’র আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং ছেলেদের ২১ আগে বিয়ে করানো যাবেনা। তাছাড়া কিশোরী ও মা দের সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করে থাকেন। এভাবে রূপসার মানুষকে সচেতন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে রূপসা ব্র্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *