//স্টাফ রিপোর্টার//
রতন বাবুর পর এবার মিজান ভাইয়ের নামে স্লোগান চলছে! আগে রতন বাবু নাঙ্গলকোট ও লালমাইতে আসলে জামাই আদর সহ পেতেন ভিআইপি মর্যাদা? রতন অব্যাহতি পাবার পর এ পদে নিয়োগ পান অর্থ মন্ত্রীর ছোট ভাই সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সরোয়ারের বিশস্থ মিজান। যে সব নেতা আগে রতনকে তেল মারতেন, তেলবাজরা এখন তেলের ভান্ড নিয়ে মিজানের পিছনে পিছনে ছুটছেন এবং মিজান ভাইয়ের আগমনে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলছেন !
উল্লেখ্য, অর্থ মন্ত্রী আ হ মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল দীর্ঘদিন অসুস্থ। গত সংসদ নির্বাচনের পর ৪বছর নিজ নির্বাচনি এলাকা নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণের মাটিতে পা রাখেননি । এই দীর্ঘ সময় স্থানীয় সংসদ সদস্যের বিকল্প হিসেবে মন্ত্রীর এপিএস রতন সিংহকে কল্পনা করতেন তেলবাজরা।
সম্প্রতি রতন সিংহ দায়িত্ব থেকে উধাও হলে নতুন এপিএস হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মিজানুর রহমান। যা অনেকটা নতুন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতোই ফ্লেবার। বিশেষ করে নাঙ্গলকোটের সিন্ডিকেট তেলবাজরা মিজান ভাইকে অভিনন্দন জানিয়ে ফেসবুক স্ট্যাটাস, স্লোগান, মিছিল, ব্যানার, ফেস্টুনে সয়লাব করেছে।

