//সুজন মাহমুদ,মাগুরা//
দৈনিক সংবাদ ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মাগুরার মহম্মদপুর প্রতিনিধি সুব্রত সরকারের পিতা নিবাস চন্দ্র সরকার’র মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আজ মঙ্গলবার রাতে তাদের বাড়ীতে উপস্থিত হয়েছেন মাগুরা-২ আসনের মাননীয় সাংসদ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার মহোদয়।এসময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ আবদুল মান্নান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন শিকদার,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ সাহা প্রমূখ।
এসময় তিনি সাংবাদিক সুব্রত সরকার, সহ তার পরিবারের সকলকে শান্তনা দেন।
গত শনিবার রাত (১জানুয়ারি ) ২টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
শেষ জীবনে তিনি স্ত্রী ,২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহম্মদপুরের বিভিন্ন মহল।

