মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বুধবার(১ফেব্রুয়ারি) বিকালে নওয়াপাড়া প্রেসক্লাব অডিটেরিয়ামে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের পরে কেক কাটা অনুষ্ঠিত হয়। যুগান্তরের স্বজন সমাবেশ, অভয়নগর উপজেলা শাখার আহবায়ক এসএম ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমেদ। অভয়নগর থানার ওসির প্রতিনিধি এসআই রিয়াজ হোসেন, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স,কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য ডিআর আনিস, মোঃ শফিকুল ইসলাম পিকুল, রকিবুল ইসলাম রুবেল, মোঃ কামাল হোসেন তাওহিদ হাসান উসামা, গাজী আবুল হোসেন, রাজয় রাব্বী প্রমুখ।

