//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি //
আজ ১৫/০৪/২৩ শনিবার সকাল ১১ ঘটিকায় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন রাজাপুর কতৃক আয়োজিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.মোকছেদুল মোমিন,সহকারী কমিশনার ভূমি জনাব বাসুদেব কুমার মালো,৪নং রাজাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম খাঁন,রাজাপুর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আহাদ আলী,রাজাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী শামসুল আলম সহ অন্যান্য অতিথি বৃন্দ।রাজাপুর বাজারে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর কার্যালয় সংলগ্ন চান্দী ঘরে আয়োজিত আজকের এই উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন মোঃ মহসিন কবীর।এসময় অত্র এলাকার উপকার ভোগী পরিবার সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আবেদন প্রক্রিয়ার যাচাই বাছাই করে অধিকতর অসহায় মানুষের মাঝে একটি ব্যাটারি চালিত ভ্যান,৫ টি সেলাই মেশিন ও ৩ জন অসুস্থ মানুষের মাঝে ১০ হাজার টাকা করে চিকিৎসা বাবদ প্রদান করা হয়েছে।প্রধান অতিথি’র বক্তব্যে সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল বলেন,প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আজ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।এমন মানবিক কাজ অব্যাহত রাখতে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।বিশেষ অতিথি’র বক্তব্যে ৪নং রাজাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম খাঁন বলেন,প্রবাসী যুবক ভাইদের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।ভবিষ্যতে এইধরনের সকল ভালো কাজে আমি তাদের পাশে থাকতে চাই।প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন ছড়িয়ে যাক পুরো মহম্মদপুরে সেই প্রত্যাশা ও করেন তিনি।
সভাপতির বক্তব্যে মোঃ মহসিন কবীর সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন এর আগে তিনি স্বাগতিক বক্তব্যে সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এসময় তিনি বলেন,প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের রাজাপুর কার্যালয়ে অচিরেই জনস্বার্থে পাঠাগার নির্মান করা হবে এবং তিনি উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন ফাউন্ডেশন নিবন্ধন করার জন্য সহযোগিতা করতে।তার এই বক্তব্যের জবাবে উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন,মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব বাসুদেব কুমার মালো,মৌশা গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেন,মাগুরা জর্জ আদালতের এ্যাড.মনজুরুল ইসলাম মজনু,রাজাপুর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আহাদ আলী প্রমূখ।এর সাথে জড়িয়ে যারা নিজেদের মাথার ঘাম পেয়ে ফেলে কষ্টার্জিত অর্থ একত্রিত করে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে বিতরণ করে চলেছেন সকলের প্রতি শুভ কামনা জানিয়েছেন আজকের অনুষ্ঠানে আগত সম্মানিত উপস্থিতি বৃন্দ।

