জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মাগুরায় মানববন্ধন

জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে মাগুরায় মানববন্ধন

সুজন মাহমুদ,মাগুরা//

জামালপুরের বকশিগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মাগুরায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।আজ শনিবার ১৭ জুন বিকাল ৫ টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের ২নং গেটের সামনের সড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন দৈনিক শ্যামবাজার পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো চীফ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃসুজন মাহমুদ, দৈনিক দেশের পত্রের মাগুরা জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক গ্রামের কাগজের মাগুরা প্রতিনিধি মোঃআকরাম হোসেন,দৈনিক শ্যামবাজারের মাগুরা প্রতিনিধি আলী হাসান,দৈনিক খবর বাংলাদেশের মাগুরা জেলা প্রতিনিধি মিজানুর রহমান রেন্টু, কলম কথার মাগুরা জেলা প্রতিনিধি মোঃইমরান হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন,নাদিমের উপর হামলাকারী ইউপি চেয়ারম্যান বাবু সহ সকল হামকারীদের দ্রুত গ্রেফতার করে মাললাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে তাদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক,যে শাস্তি দেখে ভবিষ্যতে যাতে আর কেউ সাংবাদিকদের উপর হামলা তো দূরের কথা কেউ যেন আঙ্গুল তুলে কথা বলতে না পারে।
উল্লেখ,গত১৪ জুন বুধবার রাতে পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে ইউপি চেয়ারম্যান বাবু’র নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর উপর বর্বরোচিত হামলা করে পালিয়ে যায় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।এঘটনায় ৩ দিন পর আজ ১৭ জুন ২০২৩ শনিবার বকশিগঞ্জ থানায় চেয়ারম্যান বাবুকে প্রধান আসামী করে তার স্ত্রী হত্যা মামলা দায়ের করেছেন ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ জন আসামীকে গ্রেফতার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *