//এম মুরশীদ আলী//
দক্ষিনাঞ্চল মানুষের রাজনৈতিক নেতা, জেলা আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক, খুলনা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইফ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজা। তাঁর ৫ম মৃত্যুবাষির্কী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা গত ২৭ জুলাই দুপুরে আইচগাতী ইউনিয়ন, সেনের বাজার আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অমৃত্য নেতার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সাবেক সভাপতি, আইচগাতী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আশ্বাফুজ্জামান বাবুল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইচগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদ্ক মো. আরিফুজ্জামান লিটন ও আওয়ামীলীগ নেতা শেখ আবুল হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আইয়ুব মল্লিক বাবু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, টগর, হোসেন শরিফ, লেলিন শেখ, এ্যাডভোকেট এফএম সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা সানজু সহ অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
দোয়া শেষে দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

