ডুমুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহুরুম শেখ নাজিবুর রহমান এর মৃত‍্যুতে আওয়ামী লীগের শোক সভা ও দোয়া মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহুরুম শেখ নাজিবুর রহমান এর মৃত‍্যুতে ১৯ আগস্ট  শনিবার  বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে এক  শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

দলীয় কার্যালয়ে  উপজেলা আ’লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র  বক্তব‍্য দেন   সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, আরো বক্তব‍্য দেন  জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ‍্যাড.রবীন্দ্রনাথ মন্ডল সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, জ‍্যেষ্ঠ‍্যপুত্র মহানগর ছাত্রলীগের নেতা  শেখ মাহামুদুর রহমান রাজেশ, মৎস‍্যজীবি লীগের গাজী সাইফুল রহমান, জামাতা প্রকৌশলী অলিদ বিন মহুরুমের ছোট ছেলে শেখ শাহারিয়া রহমান রাহল ,আওয়ামী লীগ নেতা মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, সাদিকুর রহমান তিতাস মোল্ল‍্যা সোহেল রানা, প্রাক্তন জেলা পরিষদ সদস‍্য শোভা রানী হালদার, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, কৃষকলীগের অরিন্দম মল্লিক, যুবলীগের প্রভাষক গোবিন্দ  ঘোষ, গাজী সোহেল আহম্মেদ লিটন, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মাও: আব্দুর রাজ্জাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *