//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী এবংসমাজ সেবক খান নজরুল ইসলাম(৬৯) ৯ সেপ্টেম্বর শনিবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি — ওয়াইন্না ইলাহি রাজিইন)।
বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে খান বাড়ি পারিবারিক কবর স্হানে তার দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডুমুরিয়া সদরের মরহুম আলহাজ্ব খান মোহাম্মাদ আলীর বড় ছেলে খান নজরুল ইসলাম(৬৯) বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্যে ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় শনিবার সকাল ৭ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র এক কন্যাসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুর সংবাদ শুনে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ঢাকায় হাসপাতালে ছুটে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন। বিকেলে আসর বাদ ডুমুরিয়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়। তাকে শেষ বারের জন্য দেখতে আসেন আওয়ামী সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ,সহসভাপতি বিএম আবদুস ছালাম,মোস্তফা কামাল খোকন,শেখ কামরুজ্জামান জামাল,
সরদার আবু সালেহ,ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আলহাজ শেখ আকরাম হোসেন,ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম,খুলনা মহানগর সদর থানা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, প্রভাষক জিএম ফারুক, এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী, চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, সুরজ্ঞিৎ বৈধ্য, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি মরহুমের জনাজায় অংশগ্রহণ করেন।

