ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //
 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ১১ অক্টোবর  বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা দুর্যোগ ব‍্যবস্থাপনা  বিভাগের  উদ‍্যেগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ‍্যালয়ের  শিক্ষার্থীরা অংগ্রহন করে।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, সহকারী মাধ‍্যমিক শিক্ষা অফিসার ধনজয় মন্ডল, ফায়ার সার্ভিস ডিফেন্স এর সরদার শরিফুল ইসলাম, প‍্রকল্প বাস্তবায়ন দপ্তরে উপসহকারী প্রকৌশলী মো: রাসেল আহম্মেদ, কার্যসহকারী মোহাম্মদ  আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *