আজ ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি”র ৫৭তম জন্মদিন পালন- সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলের শুভকামনা ও দোয়া

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার ন‌ওয়াপাড়া গ্ৰামের ৪নং ওয়ার্ডের কৃতি সন্তান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি নজরুল ইসলাম মল্লিকের আজ ৫৭তম শুভ জন্মদিন তার নিজ বাসভবনে পালিত হয়েছে ।‌ আজ ৫ জানুয়ারি (শুক্রবার) এইদিনে আল্লাহর অশেষ রহমতে এই পৃথিবীতে তার আগমন ঘটে ।

তার‌এই  শুভ দিনটিকে স্মরণ করে সবাই তার জন্য সাফল্যতাসহ দীর্ঘায়ু কামনা করেছেন ।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ কলম সৈনিক নজরুল ইসলাম মল্লিক সকলের উদ্দেশ্যে বলেন, তার এই শুভ জন্মদিন উপলক্ষে সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়িক, বন্ধু মহল, সুশীলসমাজসহ বিভিন্ন মহলের শ্রদ্ধাভাজন,স্নেহাভাজন যেসব ভাই-বোনেরা আমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও  অভিনন্দন জানিয়েছেন, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই শুভ জন্মদিনে যে সকল শুভাকাঙ্ক্ষী আন্তরিক ভালবাসা, দোয়াসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার জন্য মঙ্গল কামনা করেছেন তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো ও  সেই সাথে তাদের পরিবারের সুখশান্তি কামনা করি সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক সকলের প্রতি রইল শুভকামনা আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *