জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কমিটির সকলকে সংস্থার পক্ষথেকে আইডি কার্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি ) বেলা ১১ টায় ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে অফিসকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির সভাপতি এইচ আমিনুল হক নান্টু (সাংবাদিক)। বিশেষ অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির সাধারণসম্পাদক জেনিভা প্রিয়ানা, সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি পাল, প্রচার সম্পাদক কিশোর কুমার কুন্ডু, সহ সভাপতি সঞ্জয় বিশ্বাস, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শেখ গোলাম সরোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক মো: রাসেল হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ বিল্লাহ জুয়েল, কোষাদক্ষ শেখ সেকেন্দার আলী, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আয়ুব আলী খান, শ্রম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ শেখ, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: উৎপল পাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সর্বস্তরের মানুষের অধিকার বাস্তবায়ন করতে হবে ও আইনি সহায়তা প্রদান করে সকলের পাশে থেকে কাজ করতে হবে।

