রামপালে বসত ঘরের চাল কেটে দেওয়া: প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি মো:সাইফুল্লাহ, পিতা: মৃতশেখ লুৎফর রহমান, সাং: সিকিরডাঙ্গা, থানা: রামপাল, জেলা: বাগেরহাট। গত মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) রামপালে বসত ঘরের চাল কেটে দেওয়ার অভিযোগ শিরোনামে বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত খবরের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার প্রতিবেশি উপজেলার শিকিরডাঙ্গা গ্রামের মৃত আ.লতিফের ছেলে মো.নাসির উদ্দীন আমার বিরুদ্ধে চক্রান্ত করে সাংবাদিকদের মিথ্যা বানোয়াট ও ভূল তথ্য দিয়ে আমাকে হেয় প্রতিপন্য করার জন্য রূপালি নিউজ, রামপাল মোংলা নিউজ সহ কয়েকটি অনলাইন পোর্টাল ও পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি নাসিরের ঘরের চাল কাটি নাই এবং কে বা কারা চাল কেটেছে তা আমার জানা নাই।
আমার প্রতিবেশি নাসিরের চক্রান্তের জন্য আমার পরিবার পরিজন নিয়ে বসবাস করতে খুব অসুভিধা হচ্ছে। স্থানীয় সালিশির মাধ্যমে মিমাংশা হলেও নাসির তা মানছে না। তাই আমি আমার বসতবাড়িতে যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারি সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।
মো:সাইফুল্লাহ, সিকিরডাঙ্গা, রামপাল, বাগেরহাট। ফোন:০১৭২০১০৬৯২২

