//এম মুরশীদ আলী, রূপসা//
পূর্ব রূপসা বাজারের প্রায় পাশাপাশি আর একটি বাজার বসানোর অপচেষ্টার প্রতিবাদে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের সামনে মৌনমিছিল ও ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ীরা।
এ ব্যাপারে ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন- আমরা ব্যবসায়ীরা বছর পর বছর ধরে সরকারের ইজারা গ্রহণ পূর্বক বাজারে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ একটি মহল উক্ত বাজারের প্রায় পাশাপাশি আর একটি বাজার বসানোর অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। এতে এ বাজারের ক্রেতা সংকট হয়ে পড়বে। তাতে বাজারের ব্যবসায়ীরা দরুণভাবে ক্ষতির সম্মুখিন হয়ে পড়বে। এহেন ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহতি করেন এবং বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য আবেদন জানান।
ব্যবসায়ীরা আরো জানায়- এ বাজারটি পর্যাপ্ত জায়গার উপর গড়ে উঠা শত শত ব্যবসায়ীরা বিভিন্ন ধরণের ব্যবসা পরিচালনা করে থাকেন। যার মধ্যে রয়েছে প্রচুর পরিমান সবজির দোকান, মাছ বিক্রয়ের দোকান, মুদি দোকন, মনহরী দোকান, হাঁস-মুরগী বিক্রয়ের দোকান সহ অনেক ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। এ সকল ব্যবসায়ীরা ক্রেতার অভাবে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হবে।
এ মৌন মিছিল উপস্থিত ছিলেন- বাজার বণিক সমিতির সভাপতি মীর ফিরোজ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন, আবুল হাজি, মো. মুহাসিন, বাচ্চু শেখ, মো. মারুফ শেখ, আকরাম শেখ, মো. গোলাম আযম, মো. নজরুল মোল্লা, হানিফ শেখ, মো. হাবিবুর রহমান, মো. মিজান হাওলাদার, লাভলু সরদার, আ: মান্নান, মো. শরিফুল ইসলাম, জিএম মিঠুন, পলক দেবনাথ, ওয়াহিদ শেখ, মুন্না শেখ, মো. আবুল হোসেন, মো. পান্নু সরদার, আ: রাজ্জাক, মো. কামাল শেখ, মো. মুরাদ শেখ সহ অনেকে।

