মহান বৌদ্ধ পুর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীর বৌদ্ধ বিহারে দু,দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্টানের মধ্যে ছিল পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন, সমবেত প্রার্থনা ও বুদ্ধ ধাতু প্রদক্ষিণ।
বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ প্রশাসনিক কর্মকর্তারা বাঁশখালীর শীলকুপ জ্ঞানোদয় বিহার, কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহার, দক্ষিণ জলদী বিবেকারাম বিহার, জলদী ধর্মরত্ন বিহার, সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহার, পুইছড়ি চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহার ও জলদী ধর্মচক্র প্রগতি বিহার পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সার্বিক তদারকিতে এমপি মহোদয় সহ প্রশাসনিক কর্মকর্তারা বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপরোক্ত বৌদ্ধ বিহার গুলোতে গিয়ে বৌদ্ধ ধর্মাম্বলবীদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়।
পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কালে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের সাথে ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবির, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজিজুল ইসলাম,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়া, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল্ ইসলাম,আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরীফি, যুবলীগ নেতা মো: হামিদ উল্লাহ সহ আরো অনেকে। এ সময় প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীর প্রতিটি বৌদ্ধ বিহারে অনুদান ঘোষনা করেন এবং যে কোন সময় পাশে থাকার অঙ্গীকার করেন।
তিনি বলেন বর্তমান সরকারের সকল ধর্মের সমান অধিকারে বিশ্বাসী। তাই আজ বুদ্ধ পুর্ণিমা দিবসে সারা দেশে নানা আয়োজনে শান্তি পুর্ণ পরিবেশে আয়োজন সম্পন্ন হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন এবং এ সময় তিনি সকল বৌদ্ধ বিহারের জন্য আর্থিক অনুদান ঘোষনা করেন।
এদিকে মহান বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে জলদী ধর্মরত্ন বিহারে ভদন্ত ধর্মপাল মহাস্থবিরের সভাপতিত্বে, শীলকুপ জ্ঞানোদয় বিহারে বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে , দক্ষিণ জলদী বিবেকারাম বিহারে ভদন্ত তিলোকানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে,বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারে কর্মবীর দেবমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে, কাহারঘোনা মিনজীরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে ভদন্ত মৈত্রীজিৎ স্থবিরের সভাপতিত্বে, পুইছড়ি চন্দ্রজ্যেতি বিহারে ভদন্ত ধর্মপাল স্থবিরের সভাপতিত্বে ও জলদী প্রগতি বৌদ্ধ বিহারে ভদন্ত করুনানন্দ স্থবিরের সভাপতিত্বে ধর্মালোচনা সভা অনুষ্টিত হয় ।
// আবদুল জববার, চট্টগ্রাম//
একজন ইমাম কেন কাউকে হত্যা করে ৬ টুকরা করেন: শুধুই পরকীয়া
বাঁশখালীতে দরিদ্র পরিবারের ২-৫ বছর বয়সী শিশুদের মাঝে খাদ্য বিতরণ

