কৃষির উন্নয়নের মাধ্যমে একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব তা বঙ্গবন্ধু সম্মক উপলব্ধি করেছিলেন। খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেন, বঙ্গবন্ধু কৃষক ও কৃষির উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন।
তিনি ১৯৭৩ সালে প্রকৃতিকন্যা নামে স্বীকৃত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘোষণা দিয়েছিলেন, ‘আজ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মতো কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেয়া হল।’ পবর্তীতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে কৃষিতে ভর্তুকি প্রদান ও গবেষণাকে শক্তিশালী করার মাধ্যমে দেশের মানচিত্র বিশ্বের দরবারে তুলে ধরেছেন।
আজ শনিবার মহাখালী, ডিওএইচএস অফিসে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সিন্ডিকেট সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে অংশগ্রহন করে তিনি এ বক্তব্য রাখেন।
এছাড়াও তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পথ চলার জন্য বেশ কিছু দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও সিন্ডিকেট সদস্যরা।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
পাবজি ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে

