আজ১৮ আগস্ট থেকে বরিশালে নগরপিতার মায়ের নামে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহানা আরা বেগম ট্রাষ্ট এর পথ চলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ট্রাষ্টের কার্যক্রম উদ্বোধন করেন বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
নগরীর কালিবাড়ী রোডের সেরনিয়াবাত ভবন চত্বরে মেয়রের নিজ অর্থোয়নে করোনা আক্রান্ত রোগীর সেবার মধ্য দিয়ে সাহানা আরা বেগম ট্রাষ্টের কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে করোনা রোগিদের সেবায় প্রথমে ১৫০ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসি প্যানেল মেয়র-১ গাজী নইমুল হোসেন লিটু,প্যানেল মেয়র-২ এ্যাড.রফিকুল ইসলাম খোকন,বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন ও নির্বাহী ম্যাজিট্রিট ইমতিয়াজ মাহমুদ প্রমুখ।
এ সময় মেয়র বলেন,মেয়র হিসেবে প্রাপ্য তার সম্মানীর টাকা সাধারণ মানুষের সেবায় ব্যয় করতে চাই।করোনার প্রথম দিকে গত বছর ত্রান তহবিলে বেতনের অর্ধেক টাকা খরচ হয়েছে। বাকিটা মায়ের নামে বীর মুক্তিযোদ্ধা সাহানা আরা বেগম ট্রাষ্ট এর মাধ্যমে ১৫০ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করছি।
তিনি আরও বলেন,সিটি করপোরেশনের এ্যাম্বুলেন্স সেবা চালুরয়েেছে।তার পাশাপাশি যুক্ত হলো অক্সিজেন সেবা। তিনটি জরুরী মোবাইল নম্বর দেয়া আছে বলে জানান। ফোন দিলেই তাৎক্ষণিক পৌঁছে যাবে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন। অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন জামে ওবায়দুল্লাহ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুর রহমান বেগ।
উল্লেখ্য অক্সিজেন পৌঁছে দেওয়ার মোবাইল নম্বর হলো, ০১৭২৩৯৫০২১৮, ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭
//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//
অভয়নগরে মানব পাচার প্রতিরোধে চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের মতবিনিময়

