বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও বিশেষ প্রতিবেদক সাইদুর রহমান রিমনসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।
বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার বেলা ১১টায় নগরীর টাউন হল চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বরিশাল’র সভাপতি সাইফুর রহমান মিরন, টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন সুমন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান রাহত খান, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, প্রেসক্লাবের নির্বাহি সদস্য নুরুল আলম ফরিদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান শাহিন হাফিজ, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এম, মনির হোসেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দৈনিক তারুন্যের বার্তা পত্রিকার সম্পাদক আহমেদ রনি, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক রাকিব ফয়সাল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম আর মন্টু, দপ্তর সম্পাদক শুভ, কাউনিয়া থানা প্রেসক্লাবের সভাপতি জুয়েল রানা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এম আরিফুর রহমান।
উল্লেখ্য, জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের এমপি সামসুল হক চেধুরী নঈম নিজামসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্জপাতে মৃত্যু
অভয়নগরে রক্তচোষা সুদ চক্রের করালগ্রাসে দিশেহারা শ্রমজীবি ও অসহায় হতদরিদ্ররা

