// রূপসা প্রতিনিধি //
রূপসায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাকিং এর শাখা অফিস ২৮ আগষ্ট বেলা ১১ টায় উপজেলা সদরে উদ্বোধন অনুষ্ঠিত হয়। এজেন্ট ব্যাংকিং এর স্বত্তাধিকারী মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ. সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ফকিরহাট শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন। সাবেক ইউপি সদস্য এইচ এম কামরুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামান, পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি এইচ এম রোকন, সাংবাদিক এম মুরশিদ আলী,ফ ম আইয়ুব আলী, আ. জব্বার খান শিবলী, সমাজ সেবক বজলুর রহমান খান, মনিরুজ্জামান মন্টু, বাজার কমিটির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক ইসলাম সরদার, মিশুক টেলিকম এর স্বত্তাধিকারীমো. রফিকুল ইসলাম,সবুজ শেখ, নিগার সুলতানা, সাগর সরদার, মাহাবুর ইসলাম, সম্পা খাতুন প্রমূখ।

