//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগর উপজেলার পৌর-নওয়াপাড়া ৪নং ওয়ার্ড ঠাকুরপাড়ায় আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার ফাউন্ডেশনের অর্থায়নে ৪ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে ৷
বর্ষা মৌসুমে রাস্তাটি পানিতে ডুবে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃৃৃষ্টি হয়েছিলো ৷ এলাকাবাসির রাস্তা চলাচলে দীর্ঘদিন যাবৎ চরম দূর্ভোগ পোহাতে হয়েছে ৷ ঠাকুরপাড়াবাসি কুন্ডলচক্রবর্তী জানান, রাস্তাটি সংস্কার হওয়াতে আমাদের ঠাকুরপাড়ার মানুষের মনের মাঝে আনন্দ বয়ে এনেছে ৷ মনে হচ্ছে মাথা থেকে বড় বোজা নেমে গেল ৷

আশির্বাদ করি জনদরদী ও সমাজ সেবক আব্দুল মালেক হাওলাদার যেন অসহায় মানুষের পাশে থেকে সব সময় সেবামূলক কাজ করে যেতে পারে এই কামনাই করি আজীবন ৷ এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার,মোঃ মেহেদী হোসেন , বাস্তহারা লীগের সভাপতিঃ মোঃ লুৎফর সানা , বিশিষ্ঠ ব্যবসায়ী তাপস কুমার সাহা( গোবিন্দ), ফিরোজ আহমেদ, রাকিব খান ,মো.রাব্বি প্রমুখ ৷

