বরিশাল শহরে বেশ কিছুদিন ধরে বাড়ির ছাদে, ঘরের চালে,গাছের ডালে, দোকানসহ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দুইটি কালো মুখো হনুমান। আজ শুক্রবার বেলা ১২ টার দিকে নগরের স্ব রোড দেখা মিলছে ক্ষুদার্ত হনুমান দুইটির। খাদ্য ও নিজের নিরাপত্তায় জন্য একস্থান থেকে আরেকস্থানে দাঁপিয়ে বেড়াচ্ছে। অবশেষে হনুমান দুইটি হাঁপিয়ে গিয়ে নিজেকে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছে নগরের জেল খানার মসজিদের ছাদসহ বিভিন্ন এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, বেশকিছুদিন ধরে বরিশাল শহরের বিভিন্ন স্থানে দেখা মিলছে ক্ষুদার্ত দুইটি হনুমান।
হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে, প্রাণের ভয়ে লাফালাফি করে নিজের স্থান পরিবর্তন করছে সে। খাবার ও নিরাপদ স্থানের খোঁজে অবশেষে হনুমানটি আশ্রয় নিয়েছে বরিশাল নগরীর ভাটিখানা মোড়ে
শহরের ভাটিখানা মোড় একটি রেস্টুরেন্ট সামনে লোকালয়ে নেমে খাবার খেতে দেখা গেছে ক্ষুদার্ত হনুমাটির। অন্যদিকে ভাটিখানা মোড়ে সততা রেস্টুরেন্ট বসে কলা খেতে দেখা গেছে অন্য হলুমানটির। কিছু উৎসুক জনতার নানাপ্রকার খাবারও দিচ্ছে তাদের। খিদে পেলে ওয়ালের বা উচু স্থান থেকে নিচে নেমে খাবার সন্ধানে আশপাশে ঘুরে এসে আবারো উঠে যাচ্ছে সুবিধা মত ওপরে।
বরিশাল মহানগর তথ্যপ্রযুক্তি লীগ এর দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক,সাংবাদিক পলাশ চন্দ্র দাস জানান। প্রায় ২ বছর আগে বরিশাল শহরে কাচামালের একটি ট্রাকে করে প্রথম একটি হনুমান আসে বরিশালে। বেশ কিছু দিন শহরের ঘোরা ফেরা করে
মানুষের কোলাহলে আতঙ্কিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে হনুমান দুটি। এদিকে হনুমান দুটির দেখতে এবং তাদের ছবি তুলতে দেখা গেছে চোখে পড়ার মত ভিড়। চারিদিকে উৎসুক জনতার কোলাহলে আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করতে দেখা গেছে
ক্ষুদার্ত হলুমান দুটি খাবারের খোজেঁ নিচে নেমে আশপাশের এলাকায় ঘুরে ফিরে এসে স্বরোড মমতাজ মজিদুল্লেছা নেশা মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে আশ্রয় নিচ্ছে। হনুমানটির জন্য অনেকে রুটি,কলা সহ বিভিন্ন ফল খাবার কিনে দিচ্ছে।
//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম

