যশোরে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

যশোরে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে গত ১৩ অক্টোবর-২০২১ থেকে শুরু করে ২২ অক্টোবর -২০২১ পর্যন্ত প্রতিমা ও মন্ডপ ভাংচুর, ঘরবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগ, হত্যা, লুট, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনসহ যে সকল অমানবিক,পৈশ্বাচিক ও হিংসাত্মক ঘটনাগুলো সংগঠিত হলো তা স্বাধীন সার্বোভৌম বাংলাদেশের সংবিধান পরীপন্থী। যা সমগ্র বাংলাদেশের মানবিক গুণাবলি সম্পন্ন মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। সাম্প্রতিক সময়ের এই দুর্বিসহ ও যন্ত্রণাদায়ক ঘটনার প্রতিবাদে দলমত নির্বিশেষে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদসহ মানববন্ধন কর্মসূচি পালন করছে।

তারই ধারাবাহিকতায় আজ ১ নভেম্বর -২০২১ রোজ সোমবার সারা দেশে একযোগে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে “সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও” এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বিত এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে এবং কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে যশোর জেলা শাখাও আজ বিকাল ৩ঃ৩০ ঘটিকায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে যশোরের প্রাণকেন্দ্র ভৈরব চত্ত্বরে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

যশোর জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হারুন অর রশিদ,এ্যাড. মাহমুদ হাসান বুলুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতা- নেত্রীগণ বক্তৃতা করেন।

বক্তারা সাম্প্রতিক দূর্গা পূজায় প্রতিমা ও মন্ডপ ভাংচুর, মন্দিরে অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, নির্যাতন, বসত বাড়িপোড়ানো ও লুটপাটের মতো সহিংসতার প্রতিবাদে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে এ ঘটনা আমাদের দেখতে হচ্ছে শুধু মাত্র অসুস্থ্য রাজনীতির কারনে। রাষ্ট্র যদি না চায় তা হলে এমন ঘটনা ঘটানো সম্ভব নয়। অনতি বিলম্বে এই ধরনের সহিংসতার সাথে জড়িতদের গ্রেফতার করে ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

এছাড়া ৭২-এর সংবিধানের চার মূল নীতি ফিরিয়ে আনার জন্য সরকারের উপর জোর দাবী জানানো হয়।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রীর দেওয়া বক্তব্যকে প্রত্যখ্যান করে বক্তারা বলেন,এই মন্ত্রীর বক্তব্য থেকেই ধারনা করা যায় রাষ্ট্র এ ঘটনার বিচার হতে দেবেন না।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব

নদী, উপকুল, বন-জঙ্গলে কোথাও ডাকাতি করতে দিবোনা: রামপালে স্বরাষ্ট্রমন্ত্রী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *