ডুমুরিয়ায় তেল জাতীয়  ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস

ডুমুরিয়ায় তেল জাতীয়  ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস

ডুমুরিয়ায়  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২৫ জানুয়ারি মঙ্গলবার ১১টার ডুমুরিয়া উপজেলার টিপনা ঈদগাহ ময়দানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এক মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস‍্য শেখ মহসীন হোসেন এর সভাপতিত্বে  মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র  বক্তব্য রাখেন এএইচ এম জাহাঙ্গীর, আলম মনিটরিং অফিসার, তেল জাতীয ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন,  উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হাসান,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম মোল্লা, মোঃ রবিউল ইসলাম বিশ্বাস, মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
এই প্রকল্পের তেলজাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণ করা ও আমদানি ব্যয় হ্রাস করা। প্রচলিত শস্য বিন্যাসে গবেষণা প্রতিষ্ঠানের প্রমাণিত স্বল্পমেয়াদী তেল ফসলের আধুনিক জাত অন্তর্ভুক্ত করে বর্তমান তেল ফসলের (সরিষা, তিল,  সূর্যমুখি, চীনাবাদাম, সয়াবিন) আবাদী এলাকা বৃদ্ধি করে চাষাবাদ বাড়ানোর জন‍্য এ প্রকল্পের উদ‍্যেশ‍্য।  অনুষ্ঠানে ৭০ জন কৃষান ও কৃষানী উপস্থিত ছিলেন।
জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া।। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *