//চট্টগ্রাম প্রতিনিধি//
বাঁশখালী পৌরসভা ও উপজেলা আওয়ামী যুব লীগের যৌথ উদ্যেগে সাতকানিয়ায় দক্ষিণ জেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর উপর হামলার প্রতিবাদে বাঁশখালীর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গত ৯ ফেব্রæয়ারী সন্ধ্যা ৪ টায় ছাত্রনেতা ইমরুল হক ফাহিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলার আওয়ামী যুবলীগের সদস্য রাশেদ মুনিরের সভাপতিত্বে অত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ হামিদ, মাহমুদুল ইসলাম, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমদ, মোঃ নাদিম, আতাউল্লাহ, মনজুর, মোঃ আলী, সিরাজউদ্দৌল্লাহ, ওসমান গণি, মিজান সিকদার, মনজুর, আবুল কালাম, উত্তম কারণ, গিয়াস কামাল, মৌলানা আক্তার, আবু জাফর, মহিলা যুবলীগ নেত্রী হীরা মনি।
সভায় বক্তারা বলেন সাবেক ছাত্রনেতা, যুব আইকন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

