চট্টগ্রামের বাঁশখালী পপুলার হাসপাতালের শুভ উদ্বোধন

চট্টগ্রামের বাঁশখালী পপুলার হাসপাতালের শুভ উদ্বোধন

// চট্টগ্রাম প্রতিনিধি//

জেলা হাসপাতালের পাশা-পাশি ইউনিয়নে রোগী সেবা দিতে চট্টগ্রামস্থ বাঁশখালীর পুঁইছড়ী ইউনিয়নের নাপোড়া বাজারের দক্ষিণ পার্শ্বে পপুলার হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্ররুয়ারী) বিকাল ৩ টায় পুইছড়ী ইউনিয়নের নাপোড়া বাজার স্মাট প্লাজার ২য় তলায় এ হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়।

বাঁশখালী পপুলার হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান ইলিয়াছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্মাট গ্রুপ বাংলাদেশের পরিচালক আলহাজ্ব আজিজুর রহমান, প্রধান আলোচক ছিলেন, বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র এডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন, উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, বিশেষ অথিতি ছিলেন নাপোড়া শেখেরখীল উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা কমিশনার রোজিনা আক্তার রোজী, পপুলার হাসপাতালের এম.ডি মো: ওয়াহেদুল ইসলাম চৌধুরী, নির্বাহী পরিচালক মো: রাকিবুল হোসেন, তাসমিনা সোলতানা হিকু, মো: জমির উদ্দীন, মো: বেলাল উদ্দীন, নুরুল আমিন প্রমুখ।

এ সময় সভায় বক্তারা বলেন, বাঁশখালী পপুলার হাসপাতাল স্বাস্থ্য খাতে উন্নয়নের লক্ষ্যে বাঁশখালীর সর্ব সাধারনের চিকিৎসা সেবা দিয়ে নিশ্চয়তার প্রয়াসে পথচলা। যেমন ছনুয়া, শেখেরখীল, পূইছড়ি গন্ডামারা, সরলসহ বাঁশখালীর প্রতিটি ইউনিয়নে আসার অনুপযুক্ত রোগীদের প্রত্যান্ত গ্রামাঞ্চলে সেবা দিতে বদ্ধ পরিকর। অন্য  হাসপাতালের পাশাপশি পপুলার সেবা দিতেও আমরা বদ্ধ পরিকর।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ঝড়ের গতি এতোটাই তীব্র যে ব্রিটেনের কিছু কিছু এলাকায় রেড অ্যালার্ট

মায়ের সাথে কথা বলাই ছিল মুক্তিপণ না দেয়ায় নিহত মিঠুর শেষ ইচ্ছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *