মুন্সিগঞ্জের গজারিয়ায় ভ্রমণ কন্যার সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভ্রমণ কন্যার সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

//সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

Travelettes Of Bangladesh  ভ্রমণকন্যা কর্তৃক গৃহীত Gender Equity and Empowerment Programme এর মুন্সিগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে গজারিয়া উপজেলার ভরেবচর ইউনিয়নের ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ট্যুরিজম ও পরিবেশ, মেয়েদের পিরিয়ড, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ভালো স্পর্শ খারাপ স্পর্শ, মাদক এবং সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থী দের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের মুন্সিগঞ্জ জেলা ইউনিটের জেলা লিডার রাবেয়া বসরি, কো-লিডার সাইফুল বিন বারী, স্বেচ্ছা সেবকদের মধ্যে সামিয়া আল মারিয়া, মো. মেহেদী হাসান, উম্মে হাবিবা সাদিয়া, ফয়সাল আহমেদ, মো.তানজির সায়েম অনিক, শিহাব হোসেন,স্বর্ণালী আক্তার, সানজিদা ইসলাম প্রমূখ।

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভ্রমণ কন্যার সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

Travelettes Of Bangladesh ভ্রমণকন্যা একটি ভ্রমণ সংগঠন যা ভ্রমণের মাধ্যমে নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে।

এছাড়াও সংগঠনটির অন্যতম একটি প্রজেক্ট ‘নারীর চোখে বাংলাদেশ’ ইতিপূর্বে বাংলাদেশের ৬৪ জেলার একটি করে স্কুলে মেয়েদের সাথে মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও ভ্রমণ বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা এবং আত্মরক্ষার কৌশল বিষয় নিয়ে ওয়ার্কশপের আয়োজন করে।

Gender Equity and Empowerment Programme প্রজেক্টটির মূল লক্ষ্য হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১.ট্যুরিজম ও পরিবেশ ২.মেয়েদের মাসিক পিরিয়ড ৩.বাংলাদেশ ৪.ভালো স্পর্শ খারাপ স্পর্শ ৫.মাদক ৬. মুক্তিযুদ্ধ ৭.সড়ক নিরাপত্তা ৮.বাল্যবিবাহ এই ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ঐতিহাসিক ৭ মার্চ// বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *