পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //
৬টি গরুসহ তিন চোরাকে আটক করেছে বরিশাল বন্দর থানা পুলিশ, মাননীয় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এর কঠোর দিকনির্দেশনায় চুরি রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএমপি। তারই ধারাবাহিকতায় ১৩ মার্চ ২০২২ রাত ১০:৩০ ঘটিকায় বন্দর থানার একটি চৌকস টিম চরকাউয়া খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে বরিশাল জেলা বাকেরগঞ্জ থানাধীন চরবাই এলাকার মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ সোহেল খান (৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন কাটাখালী এলাকার মৃত সোবহান হাওলাদার মোঃ মহারাজ হাওলাদার (৪৫) নামক দুইজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কৌশলগত জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা গরু চুরি সহ বিভিন্ন ধরনের চুরির সাথে জড়িত।
পরবর্তীতে অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে, বাকেরগঞ্জের হলতা বাজার এলাকার ছাগলদি গ্রামে অভিযান পরিচালনা করে বরিশাল জেলা বাকেরগঞ্জ থানাধীন ছাগলদি এলাকার মৃত আমির আলী হাওলাদার এর ছেলে মোঃ দুলাল হাওলাদার(৪৫) এর দখল থেকে ০৬টি চোরাই গরু উদ্ধার করা হয়।
দ্রুত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

