শাহ আমানত বিমান বন্দরে সিগারেট ও ড্রাই ট্যোবাকো আটক

শাহ আমানত বিমান বন্দরে সিগারেট ও ড্রাই ট্যোবাকো আটক

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রামের মাহ আমানত আন্তজাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের শারজাহ তেকে আগত দুই যত্রীর নিকট থেকে আট লাখ চল্লিশ হাজার শলাকা বিদেশী সিগারেট ও ড্রাই ট্যোবাকো আটক করা হয়েছে।চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজবী জানান, গত মঙ্গলবার সন্ধা সাড়ে সাতটার সময় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট আবুধাবির শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে(ফ্লাইট নং জি ৯৫২২)।

ফ্লাইটের দুইজন যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় সিগারেট ও কালো বর্ণের কিছু তরল কিছু ধরা পড়ে।এ সময় লাগেজের তালা খুলে মোহাম্মদ তৈয়বের কাছ থেকে ২৪০ কার্টুন সিগারেট ও ৪০ পিস ড্রাই ট্যোবাকো ও অপর যাত্রী মোহাম্মদ হারুনুর রমিদের কাছ থেকে দুইশত মিনি কার্টুন ইজি ব্রান্ডের সিগারেট ও ২৫০ পিস ড্রাই ট্যোবাকো পাওয়া গেলে তা আটক করা হয়।

উচ্চ শুল্কের এ সব পন্য বেআইনি ভাবে বহন করে প্রায় ১৩ লক্ষ টাকার রাজস্ব ফাঁকির অপ চেষ্টা করা হয়েছে।আটককৃত এ সব পন্য শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক করে রাষ্ট্রের বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *