মাগুরায় প্রথমে গরু চুরি অতঃপর গোয়াল ঘরে আগুণ

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলার  মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চরবড়রিয়া গ্রামে তমিজউদদীন মোল্যা ছেলে মোঃ  জিল্লুর রহমানের বাড়ি থেকে দুই টি গরু ও দুইটি বাছুর চুরি করে নিয়ে যায় কে বা কাহারা।

গরু চুরি করে নিয়ে যাওয়ার পরে গোয়ালে আগুন ধরিয়ে দেয়েছে দুর্বৃত্তরা ।  মধ্যরাতে আগুন দেখে গোয়াল ঘরে ছুটে যায় পরিবারের সদস্যরা কিন্তু সেখানে থাকা  চারটে গরুর একটিও নাই ।

জিল্লুর রহমান মোবাইল ফোনে জানান আমার দুটি চোখ কিছূদিন আগে বিকল করে দেয়ার পর আমি  তাদের নামে মামলা করি তারা ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটাতে পারে । তিনি আরো বলেন পূর্বশত্রুতার জের ধরেই এমন ঘটনা ঘটেছে ।

কিছুদিন আগে জিল্লুর রহমানের দুটি চোখে ভোমর ঢুকিয়ে বিকল করে দেয় প্রতিপক্ষের লোকজন,  জিল্লুর রহমান চিকিৎসাধীন রয়েছে ঢাকার একটি হসপিটালে জিল্লুর রহমানের পরিবার জানান।

জিল্লুর রহমানের ভাই মোঃ পান্নু মোল্লা  জানান চারটি গরুর আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা মোট ক্ষতির পরিমাণ তিন থেকে চার লক্ষ টাকা।

পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *