//বরিশাল প্রতিনিধি//
চন্ডিপুর গ্রামের ওমর আলীর পুত্র মোঃ বেল্লাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক মাদক, চাঁদাবাজী ও জমি সংক্রান্তে মামলা থাকায় এয়ারপোর্ট থানার পুলিশ এলাকায় তদন্ত করতে গেলে স্থানীয়দের সাথে কথা বলার সন্দেহে দু’জনকে কুপিয়ে জখম করেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদ পাশা ইউনিয়ন চন্ডিপুর গ্রামে ইয়াবা ব্যবসায়ী বেল্লাল অস্ত্রের কোপে এই গ্রামের বাসিন্দা আবুল বাসার ও হনুফা বেগম নামে দুই জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ (১৮ এপ্রিল) সোমবার বিকাল আনুমানিক পাঁচ ঘটিকায় ঘটনাটি ঘটে।
এসময় আহত গৃহবধূ হনুফা ও জেলা কৃষক লীগের সদস্য আবুল বাসারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত আবুল বাসারের ভাই কালাম জানান,বেল্লাল চৌকিদারের বিরুদ্ধে এয়ারপোর্টে থানায় মামলা আছে। আজ পুলিশ আসছিলো তদন্ত করতে, তারা মনে করছে যে আমরা পুলিশ প্রশাসন আনছি, এ জন্য বেল্লাল চৌকিদার (৩৭) পিতা ওমর আলী চৌকিদার,সাদ্দাম চৌকিদার (৩৩) ঐ,ইকবাল চৌকিদার (২৮) পিতা ঐ। ওমর আলী চৌকিদার, (৬৫) পিতা মৃত জয়নাল চৌকিদার। রানি বেগম (৫৫)।শিমা বেগম (২৫) স্বামী অজ্ঞাত তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে ও আমার ভাইকে বাসায় আশার পথে তারা অতর্কীতভাবে ধারালো অস্ত্রে দিয়ে পেটে কুপিয়ে জখম করে। এসময় আমার ভাইয়ের চিৎকার শুনে, আমার স্ত্রী হনুফা বেগম ঘটনা স্থানে গেলে তাকেও কুপিয়ে জখম করে। এছাড়াও আরো ১০/১৫ জন যুবক লোহার রড দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করে। আহত পরিবার থেকে কালাম জানান এয়ারপোর্টে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এবিষয়ে এয়ারপোর্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, বিষয়টি আমি শুনে তদন্তকারী কর্মকর্তাকে মেডিকেল পাঠানো হয়েছে, তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১টি মহিষ চুরি হওয়ায় অশ্রু ঝরছে তালতলীর রাখাইন নারী লাক্রোনের

