সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ অশ্রু জল গড়িয়ে পরছে নিজের ১১ টি মহিষ চুরি হওয়া তালতলীর উপজাতীয় নারী লাক্রোন (৪৫) এর।লাক্রোন নিজের নারীর ১১টি মহিষ চুরির বিষয়ে অভিযোগ করেন তার সাবেক স্বামী অংচান (৫০), ম্যথুজ (৪৭) সহ নুরু আলম (৪০) নামে তিন ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (১৮ এপ্রিল) তালতলীতে রাখাইনদের নববর্ষ উৎসব জলকেলি শুরু হলেও তার ছিলনা কোন উৎসবের আমেজ।সকলে যখন উৎসবের আনন্দে তখন লাক্রো কান্না জড়িত অশ্রুজলে তার চুরি হওয়া ১১টি মহিষের বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে এমন অভিযোগ করেন।
লাক্রোন তালুকদারের অভিযোগ,তার সাথে পারিবারিক ভাবে তালতলী পাড়ার একই এলাকার মৃত চথ অং এর ছেলে অংচানের সাথে প্রায় ২২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন নারী সহ জুয়া নেশায় আসক্ত হওয়ায় ১৬ বছর আগেই স্বামীকে তালাক দেন। এরপর থেকেই লাক্রোনকে তার স্বামী বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
তিনি বলেন,আমার সাবেক স্বামী পূর্ব শত্রুতার জের ধরে আমার ১১টি মহিষ চুরি করে নিয়ে গেছে।চুরি হওয়া ১১টি মহিষের দাম প্রায় ৩০ লাখ টাকা কিন্তু আমার সাবেক স্বামী সাড়ে ৬ লাখ টাকায় বিক্রী করে দিয়েছে। আমি মহিষগুলো উদ্ধারের দাবি করছি।
এ বিষয় তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওত হোসেন তপু বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

