//অনলাইন নিউজ ডেস্ক//
পটুয়াখালীর কুয়াকাটায় ভাইকে গাছের সঙ্গে বেঁধে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলো।
সোমবার (২ মে) দুপুরে পশ্চিম কুয়াকাটায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নাসির শরীফ ও তার ভাই রনি শরীফ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, গোপন খবরে দুপুরে পশ্চিম কুয়াকাটায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত রোববার কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় এ মামলার প্রধান আসামি হাসান শরীফকে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বিকালে পশ্চিম কুয়াকাটা গ্রামে ছয় বছরের ছোট বোনকে নিয়ে ৯ বছরের ভাই ফল পাড়তে যায়। এসময় একই গ্রামের হাসান শিশুটির ভাইকে ভয় দেখিয়ে একটি আম গাছের সঙ্গে বেঁধে ছয় বছরের বোনকে বনের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হাসান পালিয়ে যায়।
পরে খবর মা শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় মহিপুর থানায় আসার পথে তাদের বাধা দেয় হাসানের বাবা ও ভাইয়েরা। এক পর্যায়ে তাদের মারধর করে। পরে স্থানীয় গ্রামবাসী ও থানা পুলিশের সহায়তায় রাত সাড়ে ৯টায় শিশুটিকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ২৯ এপ্রিল শিশুর মা বাদি হয়ে মহিপুর থানায় হাসানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অনুষ্কা শর্মার জন্মদিন// সাদামাটা ড্রেস হলেও দামটা মোটেও সাদামাটা নয়

