“একটি গ্রাম হতে একটি দেশ, মাদক মুক্ত হবে বাংলাদেশ” – এই প্রত্যয় নিয়ে কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার কুমিল্লা যে দৃঢ়তা দেখিয়েছেন তারই দিক নির্দেশনায় সার্কেল এপিএস দাউদকান্দি ও অফিসার ইনচার্জ দাউদকান্দির সার্বিক তত্ত্বাবধায়নে সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী অদ্য ১২ এপ্রিল -২০২১ তারিখ দিবাগত আনুমানিক ৩:৩০ দাউদকান্দি থানার সবজিকান্দির বাগান বাড়িতে অবৈধ ইয়াবা ট্যাবলেট ক্রয়- বিক্রয়ের সময় ১. নাসির, ২. সুমন ও ৩. জেসমিনকে ৭২০০( সাত হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের ১,৯৭,০০০/-( এক লক্ষ সাতানব্বই হাজার) টাকা উদ্ধার করেন।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামীরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ইতিপূর্বে তাদের নামে একাধিক মামলাও রয়েছে।
//নিজস্ব প্রতিবেদক//

