//সংবাদদাতা ডুমুরিয়া, খুলনা//
খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়ার পঞ্চু গ্রামে রোববার রাত ১০টার দিকে ডাকাতি প্রস্তুতিকালে পিস্তল ও চাপাতিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে ধৃত ডাকাতরা হলেন উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে মো. শামীম বিশ্বাস(৩০) ও একই গ্রামের মুজিবুর বিশ্বাসের ছেলে মো. জিহাদুল বিশ্বাস(২৭)।
এলাকা বাসী সুত্রে জানা যায়, ধৃর্ত ব্যক্তি সহ কযেকজন রায়েরমহল এলাকা হতে ভ্যানযোগে মোস্তফার মোড় হয়ে পঞ্চু গ্রামের চারা বটতলা নামকস্থানে এসে সংঘবদ্ধ হয়ে ডাকাতীর প্রস্তুতি নিচ্ছিল এমন সময এলাকায় খবর ছড়িয়ে পড়লে ডাকাতরা অস্ত্রের মুখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই সদস্যকে ধরে গণধোলাই দেয় গ্রামবাসী। বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে একটি দেশী পিস্তল ও একটি চাপাতিসহ ওই দুই ডাকাতকে আটক করে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া সাংবাদিকদেরবলেন, ডাকাত দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ডুমুরিয়া হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি মামলা রেকর্ড হয়েছে।

