//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের ত্রি বাষিক সম্মেলন ১৮ জুলাই সোমবার বিকেলে স্থানীয় শহীদ জোবাযেদ আলী মিললনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব অরিন্দম মল্লিকের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।
সম্মেলনে প্রধান অতিথি,র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষককলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, কেন্দ্রিয় কৃষকলীগ নেতা মোসা হালিমা বেগম, নুরুল ইসলাম বাদশা, প্রধান বক্তার বক্তব্য দেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, বিশেষ বক্তা জেলা কৃষকলীগ নেতা খান খোরশেদ আলম, আমন্তিত অতিথি,র বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোকলেচুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষযক সম্পাদক অজয সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, উপজেলা আ’লীগ নেতা জিএম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, মোল্ল্যা জাহিদুল ইসলাম, ছাত্র নেতা শেখ মাসুদ রানা প্রমুখ। প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশকে উন্নযনশীল দেশে রুপান্তিত করেছে। পিতার লালিত স্বপ্ন ও এদেশের কৃষক ও খেটে খাওয়া মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচী হাতে নিয়েছে।
কৃষক ও কৃষি আমাদের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুজ্জামান বাবলু। সম্মেলনে শেষে সভাপতি পদে অরিন্দম মল্লিক ও সাধারন সম্পদক পদে জাহাবুর রহমান নাম ঘোষনা করা হয।
খুলনার ডুমুরিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ২ জন আটক

