র্যাব -৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি দল গোপন সংবাদে অভিযান চালিয়ে ১৫ এপ্রিল সন্ধ্যায় ২৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৬জানায়, সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভাদরা গোডাউনমোড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি বৈকারী ইউনিয়ন এর মিরগীডাঙ্গা বাজারস্থ ফারাবী সেন্টার এন্ড হার্ডওয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে সাতক্ষীরা জেলার ঘোনা গ্রামের মৃত জালাল গাইনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২২) কে গ্রেফতার করে।
তার নিকট থেকে ২৭ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৫০০/ টাকা উদ্ধার করা হয়।
পরে তাকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

