//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//
মাগুরা সদর থানার সুযোগ্য ইন্সপেক্টর (তদন্ত) জনাব (গৌতম ঠাকুর এর নেতৃত্বে অত্র থানাধীন সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই(নিঃ)/চয়ন কুমার দাশ সংগীয় ফোর্স সহ ইং-১২ নভেম্বর ২০২২ তারিখ মাগুরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর সকাল ০৬.৩০ ঘটিকার সময় ধৃত আসামী ১। মোঃ মইদুল ইসলাম (২৬), পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্রাম- শ্যামকুড় (খোদাবন্দে পাড়া) , থানা- মহেষপুর, জেলা -ঝিনাইদহ এর নিকট হতে ১০২ বোতল ফেন্সিডিল ও একটি পুরাতন প্রাইভেট কার উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় পরবর্তীতে অত্র থানার মামলা নং-১৯, তারিখ-১১/১১/২২ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

