মাগুরায় পুত্রবধুকে ধর্ষণের করতে গিয়ে লম্পট শ্বশুর গণপিটুনি স্বীকার, অতঃপর আটক

মাগুরায় পুত্রবধুকে ধর্ষণের করতে গিয়ে লম্পট শ্বশুর গণপিটুনি স্বীকার, অতঃপর আটক

সুজন মাহমুদ, মাগুরাঃ

মাগুরায় পুত্রবধুকে ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গণপিটুনি খেয়ে শশুর এখন পুলিশের হাতে আটক। মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া যশকান্দির গুচ্ছ গ্রামে গত বুধবার ভোর ৩.৩০ টার দিকে শশুর খোকন মোল্যা (৪৫) পুত্রবধুকে ধর্ষণ করতে গেলে তার ডাক চিৎকার শুনে পাশের লোকজন এসে শশুরকে ধরে গণপিটুনি দিয়ে মাথার চুল কেটে মাগুরা সদর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

এ ঘটনার পর ভিকটিমকে চিকিৎসা দিতে  মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। ভিকটিম পুত্রবধু জানায়, আমার স্বামী কাজের জন্য বাড়িতে ছিলো না,শ্বাশুড়ি ও ঢাকায় একটি কাজের জন্য গিয়েছিলো। আমি আমার শ্বশুরের খাবার তার রুমে রেখে দিয়ে আমার ঘরে শুয়ে ছিলাম। সে আচমকা আমার ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে বলে কোন চেচামেচি করলে তোকে মেরে ফেলবো। তোর মত কত গুলোকে মেরে নদীতে ড্রেনে ফেলে দিয়েছি,আমার কথা শোন, আমার কাজ আমাকে করতে দে না হলে তোকেও মেরে ফেলবো। আমি তখন শ্বশুরের হাতে কামড় দিয়ে চিৎকার চেচামেচি করতে গেলে তখন সে আমার গলা চেপে ধরে তখন আমার গোংরানি শুনে আশপাশের লোকজন এসে আমাকে তার হাত থেকে উদ্ধার করে।

আমি এই শ্বশুর নামের নরপশুর কঠিন শাস্তি চাই। যাতে আমার মত কেউ আর এ রকমের ঘটনার স্বীকার না হতে হয়।খোকনের স্ত্রী রাশিদা বলেন সে (খোকন) খুব খারাপ স্বভাবের লোক। বিভিন্ন খারাপ মহিলা এনে বিভিন্ন জায়গায় নিয়ে দেহ ব্যবসা করায়। আমি প্রতিবাদ করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এর আগেও সে আখিরন নামে একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় মহম্মদপুরে ধরা খেয়ে মানুষের কাছে গণপিটুনি খেয়েছে। মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ শামছুর নাহার (লাইজু) বলেন, ভিকটিমের সকল কিছু আমরা দেখেছি। সে ৪ থেকে ৫ মাসের গর্ভবতী মনে হচ্ছে। আলামত সংগ্রহ করেছি পরীক্ষা নিরীক্ষা করে বোর্ডের মাধ্যমে রিপোর্ট দেওয়া হবে।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার এসআই মাসুম বিল্লাহ বলেন খোকনকে লোকজন আটক করে পুলিশকে খবর দিলে আমরা গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। এখন মামলার প্রস্তুতি চলছে।

মামলার পরে তার বিরুদ্ধে আইকন ব্যবস্থা নেওয়া হবে। খোকন মাগুরা মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের নিকড়হাটা গ্রামের আব্দুর রহমান মোল্যার পুত্র।সে রাশিদাকে বিয়ে করে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া যশকান্দী এলাকার গুচ্ছ গ্রামে স্ত্রী রাশিদার পূর্বের পক্ষের ছেলেকে নিয়ে পরবর্তী ও বর্তমান স্বামী খোকন কে নিয়ে  একসাথে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *