//মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে মহিলা স্বাস্থ্যসেবা কর্মকর্তার অভিযোগের তদন্ত শুরু করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জানাগেছে, অভয়নগর উপজেলার ৫০নং গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সর্দারের বিরুদ্ধে শুভরাড়া ইউনিয়ন সিনিয়র স্বাস্থ্যসেবা কর্মকর্তা মমতাজ খাতুন লিখিত অভিযাগ করেন। ওই সূত্র ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা’র সহকারি শিক্ষা অফিসার কামরুন্নাহার হাসিনা বানু এ ব্যাপারে তদন্ত শুরু করছেন । বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সর্দারকে তলব করে শুনানি করেন এবং লিখিত জবাব নেন। এরপর বাদী স্বাস্থ্যসেবা কর্মকর্তা মমতাজ খাতুনকে ডেকে বিস্তারিত শুনানি নেন।
মমতাজ বেগম জানান, বিদ্যালয়ের দপ্তরী লিটন সরদার তার সঙ্গে নোংরা আচরণ করে কুপ্রস্তাব দেয়। তাই উপজেলা সহকারি শিক্ষা অফিসার কামরুন্নাহার হাসিনা বানু তার দপ্তরে ডেকে বিষয়টি বিস্তারিত আমার কাছ থেকে জানেন। অভিযুক্ত দপ্তরী লিটন সরদার বলেন, শীলতাহানির অপরাধে গ্রামবাসীর চাপে জরিমানা দিয়েছি ২০ হাজার টাকা। উপজেলা শিক্ষা অফিস থেকে আমাকে নোটিশ করা হয়েছে । এ ব্যাপারে সহকারি শিক্ষা অফিসার কামরুন্নাহার হাসিনা বানু বলেন, গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সর্দারের বিরুদ্ধে অভিযাগ করা হয়েছে। তাকে ডেকে শুনানি করছি। এলাকাবাসীর অভিযাগ গুলো লিখিতভাবে নেয়া হয়েছে তদন্ত চলছে । উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম জানান, এ ব্যাপারে তদন্ত চলছে ।
সহকারি শিক্ষা অফিসার কামরুন্নাহার হাসিনা বানুসহ তদন্ত কমিটি করে দেয়া হয়েছে । তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২৭অক্টাবর বহস্পতিবার সকালে তিনি ৫০নং গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচিতে ছিলেন। সকাল আনুমানিক ১১ টার সময় উক্ত বিদ্যালয়ের দপ্তরী লিটন সরদার তার সঙ্গে নোংরা আচরণ করে কুপ্রস্তাব দেয়, উপজেলার ৫০নং গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সরদারের বিরুদ্ধে শুভরাড়া ইউনিয়ন সিনিয়র স্বাস্থ্যসেবা কর্মকর্তা মমতাজ খাতুন লিখিত অভিযাগ করেন বিভিন দপ্তর।

