শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের কচুয়ায় ঈদের ছুটিতে বাড়ি আশার পথে হামলাল স্বীকার হয়েছেন এক পুলিশ সদস্য। এঘটনা ঘটেছে শুক্রবার রাতে কচুয়া বাজারে রুহুলের কফি হাউজের সামনে। আহত সাতক্ষীরা জেলা পুলিশ সদস্য মোঃ রাজীব মীর(৩২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় কচুয়া থানা পুলিশ ২ জনকে আটক করেছে। আটক কৃতরা হলেন রুম্মান শেখ ও শাহারিয়ার ইসলাম।
উপজেলার টেংরাখালী গ্রামের নুরুল ইসলাম মীরের পুত্র পুলিশ সদস্য রাজীব মীর জানান, তার কর্মস্থাল সাতক্ষীরা থেকে ঈদের ছুটিতে বাড়ি আশার পথে শুক্রবার রাতে কচুয়া বাজারে রুহুলের কফি হাউজের সামনে পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে কচুয়া সদরের ডলার শিকদারে পুত্র নওরেশ শিকদার (৩৫) ও পিয়াস শিকদার(২৫),আব্দুল হাকিম শেখের পুত্র রুম্মান শেখ(২৪) ও টেংরাখালী গ্রামের শহিদুল ইসলামের পুত্র শাহারিয়ার ইসলাম(২২) তার পথরোধ করে এলোপাথাড়ি মারধর করে ও হত্যার উদ্ধেশ্যে ছুরি দিয়ে মাথায় আঘাত করে মোবাইলফোন, নগদ টাকা ও হাতঘড়ি নিয়ে যায়। এসময় তার ডাকচিৎকারে লোকজন ছুটেএলে হামলাকারীরা পালিয়ে যায়। শনিবার রাজীবের পিতা নুরুল ইসলাম মীর বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কচুয়া থানায় একটি মামলা করেছে যার নং ০৬/৩৯।
এব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, থানায় একটি মামলা হয়েছে। দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।#

