মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃঃ
পুলিশের বিশেষ অভিযানে ১শত ৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জুয়েল বিশ্বাস (৩৩) ও মিনু আক্তার ময়না (৪০)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জুয়েল যশোর জেলার চৌগাছা থানার বুড়িন্দিয়া গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে ও ময়না যশোর কোতোয়ালি মডেল থানার খড়কী গাজীর বাজারের মৃত মতিয়ার রহমানের মেয়ে। সোমবার (১৫ মে) সকাল আনুমানিক সাড়ে নয়টায় কোতোয়ালি মডেল থানাধীন মহিলা কলেজ সংলগ্ন বনবিথী লেন ওয়াপদাপাড়া পাড়ায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ তাদের ফেনসিডিলসহ গ্রেফতার করে ঘটনার বিবরণ অনুযায়ী আজ সকাল আনুমানিক সাড়ে নয়টায় যশোর গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলাম, এএসআই শেখ কামরুল আলমদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জুয়েল ও ময়না কে ১ শত ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।

