এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে গাঁজাসহ মো. শুকুর শেখ নামের এক মাদক বিক্রেতাকে পু্লিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আটক শুকুর বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মো. মাহাবুর শেখের পুত্র।
রবিবার (২ জুলাই) রাত ৮ টায় গৌরম্ভা ফাড়ির ইন-চার্জ নাসির উদ্দিন খাদ্যগুদামের সামনে অভিযান চালান। এ সময় শুকুরের কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করেন।
আটক শুকুরকে বাগেরহাটের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ কারবারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম। মাদক নির্মূলে আমাদের অভিযান জোরদার করা হয়েছে।

