//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
কচুয়ার খলিশাখাতে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা।
উপজেলা সদরের খলিশাখালী গ্রামের মৃত আমি আলীর পুত্র মকবুল হোসেন জানান, তার ভাই মজিবর শেখের সাথে জমা জমি নিয়ে সহকারী জজ আদালত কচুয়া, বাগেরহাটে বাটোয়ারা বাবদ মিস দেওয়ানী ২১/২১নং মামলা চলছে।
সে বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার বিবাদী মজিবর শেখ ১০/১২ জন লোক নিয়ে তার ভোগদখলি ১৮১২ দাগের জমির মধ্যে থাকা প্রায় দেড়লক্ষ টাকার মেঘনিষ, মেহগনি ও চম্বল সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনে ভয় ভিতি সহ হুমকি প্রদান করে।
এঘটনার ভুক্তভোগীরা উর্দ্ধতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করছে।

