কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥
কচুয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাল্যবিবাহের অপরাধে জামাইয়ের ১ মাস জেল ও শাশুড়িকে ২০হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার রাতে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো.জাকির হোসেন এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত জামাই সাতক্ষিরা জেলার কাশিমপুর এলাকার আকবার আলীর ছেলে মাসুদ হাসান (৩১)ও শাশুড়ি উপজেলার টেংরাখালী গ্রামের মন্টু শেখের স্ত্রী হালিমা বেগম(৩৮)।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মো.জাকির হোসেন বলেন, ১৪ বছরের স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে করার অপরাধে জামাই মাসুদ হাসানকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের সহায়তার অপরাধে মেয়ের মা হালিমা বেগম এর ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

