//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়া থানা পুলিশ পরিত্যাক্ত অবস্হায় দেশিয় তৈরী দু’টি ওয়ান শুটার গান অস্ত্র উদ্ধার করেছে। বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রুদাগরা ইউনিয়নের চহেড়া এলাকার হরি নদীর পাশে একটি শিরিষ গাছের নিচে থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, বৃহস্পতিবার সকালে জনৈক কাঠ ব্যবসায়ী শরিফুল ইসলাম তার লোকজন নিয়ে চহেড়া এলাকার হরি নদীর পাড়ে একটি শিরিষ গাছ কাটতে যান। শ্রমিকরা গাছের গোড়ায় খুঁচতে গিয়ে দেখতে পান পুরাতন প্যান্টের কাপড়ে জড়ানো লোহার রড। এরপর পুরোপুরি খুলে দেখে দুটো ওয়ান শুটার গান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অপরাধীরা নিরাপদ স্থান ভেবে অস্ত্র দুটো এখানে রেখেছে। এখন এর পেছনের লোকদের খুঁজে বের করা হবে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

