মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
রংপুর হারাগাছ থানাধীন দালালহাটের অপহরণ হওয়া স্কুল শিক্ষার্থীকে উদ্ধার সহ ২ জন অপহরণকারীকে যশোর ঝিকরগাছ এলাকা হতে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬
মামলা সূত্রে জানা যায় যে, মামলার অপ্রাপ্ত বয়স্ক ভিকটিম রংপুর জেলার হারাগাছ থানাধীন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ১০ম শ্রেণীর ছাত্রী। বেশ কিছুদিন ধরে মামলার আসামীরা ভিকটিমকে স্কুলে যাতায়াতের পথে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্যাক্ত করতো। ভিকটিম প্রেমের প্রস্তাবে রাজি না হলে, গত ১৩ ফেব্রুয়ারি২৪ সকাল ৮টা ৩০ মিনিটের সময় ভিকটিম হারাগাছ থানাধীন দালালহাট গ্রামের সাজু মাস্টারের বাসায় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। ভিকটিমের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনগণ ভিকটিমকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ভিকটিমের কোন সন্ধান না পেয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে রংপুর হারাগাছ থানায় অপহরণ সংক্রান্তে এজাহার দায়ের করেন। যার মামলা নং- ০৪, তারিখ ৩ মার্চ ২০
র্যাব – ৬ সুত্র থেকে জানা যায়,মামলার তদন্তকারী অফিসারের মাধ্যমে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প, অপহরণের বিষয়ে অবহিত হয়ে উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার আসামী রংপুর হারগাছ থানাধীন বানুপাড়ার ইউসুফ আলীর পুত্র গ্রামের মোঃ শাহাজালাল ওরফে সানি (২০) ও মোঃ শাহিন মিয়া (২৮) যশোর ঝিকরগাছা এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে ১৪ মার্চ রাত আড়াইটার দিকে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন গোলবাকপুর এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তাদের জিম্মায় থাকা স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং ঘটনার বিষয়ে তার কাছে জিজ্ঞাসাবাদে জানা যায়, স্কুলে যাওয়া আসার পথে অপহরণকারী মোঃ শাহাজালাল ওরফে সানি (২০) প্রায়ই স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত, উক্ত প্রস্তাবে রাজি না হলে আসামী তাকে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখাইতো। এরই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি ভিকটিম স্কুলে যাওয়ার পথে অপহরণকারী মোঃ শাহাজালাল ওরফে সানি (২০) তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক ওই স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় এবং যশোর জেলার ঝিকরগাছা থানাধীন গোলবাকপুর এলাকায় অপহরণকারীর নানা বাড়ীতে আটকে রেখে বিবাহে রাজি করার চেষ্টা করে।
গ্রেফতারকৃত অপহরণকারীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং তারা জানায় একত্রে পূর্ব পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত স্কুল শিক্ষার্থীকে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

