জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের চুলকাটিতে সাত কেজি গাঁজসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৭ মার্চ) রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজার সংলগ্ন খুলনা-মোংলা মহাসড়কের পুর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আল আমিন খাঁ (৩২) মোংলা পোর্ট পৌরসভার (মাদ্রাসা রোড) আনছার ক্লাব সংলগ্ন আফান খাঁর ছেলে।
আটক মোঃ আল আমিন খাঁ কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুলকাটি বাজার এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের পুর্ব পাশে আজিজুলের চায়ের দোকানের সামনে থেকে আল আমিনকে তল্লাশি করে তার কাছে থাকা একটি নেভী কালারের ট্রলি ব্যাগ হতে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামী দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয় করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

