//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের পল্লীশ্রী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরজ্ঞিত কুমার বৈধ্য।
১৮ মার্চ সোমবার দুপুরে স্কুলের নির্বাচনী প্রিজাইডিং অফিসার মোঃ কামরুজ্জামান এর দপ্তরে স্কুলের নির্বাচিত সকল অভিভাবক সদস্য, টিআর প্রতিনিধিদের উপস্থিতে কন্ঠ ভোটে এককপ্রার্থী সুরজ্ঞিত বৈধ্যকে সভাপতি নির্বাচিত করা হয়। উল্লেখ্য স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনে চেয়ারম্যান সুরজ্ঞিত বৈধ্য’র প্যানেল নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়।
নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন মিহির কান্তি সরকার, রঞ্জন সরদার, হিমাংশু মহলদার, রীতা মন্ডল প্রমুখ।

